🌙 আজকের হাদিস
أَطْعِمُوا الْجَائِعَ، وَعُودُوا الْمَرِيضَ، وَفُكُّوا الْعَانِيَ
“ক্ষুধার্তকে খাবার দাও, রোগীর খোঁজ নাও, বন্দীকে মুক্ত করো।”
১০০% ফ্রি · কোনো টাকার লেনদেন নেই

একটা প্লেটও যেন নষ্ট না হয়

বাড়তি খাবার ফেলবেন না। ছবি তুলে পোস্ট দিন, কাছের মানুষ বুক করে নিয়ে যাবেন। মানুষ ও পোষা প্রাণী — দুজনের জন্যই।

Android অ্যাপ · বাংলা ও English · লগইন শুধু Google দিয়ে

৩ ধাপে খাবার পৌঁছে যায়

কোনো টাকা নেই, কোনো ঝামেলা নেই — শুধু ভাগ করে নেওয়া।

ছবি তুলে পোস্ট দিন

কতজনের খাবার, কী ধরনের, কখন পর্যন্ত নেওয়া যাবে — ৩০ সেকেন্ডে লিখে ফেলুন।

কাছের মানুষ বুক করেন

৩ কিমির মধ্যে থাকা মানুষ দেখতে পান। পুরোটা বা কয়েক জনের অংশ বুক করা যায়।

এসে নিয়ে যান

বুকিংয়ের পর ঠিকানা আর রাস্তা দেখা যায়। চাইলে পিকআপ কোড দিয়ে মিলিয়ে নিন।

যা যা পাবেন

অ্যাপের প্রতিটা জিনিস সহজ, বাংলায়, এক হাতে চালানোর মতো।

কাছের খাবার

শুধু আশেপাশের খাবার দেখায়। হেঁটে বা রিকশায় কত মিনিট — সেটাও।

পোষা প্রাণীর জন্যও

মানুষ, পোষা প্রাণী বা উভয় — আলাদা করে খাবার দেওয়া ও খোঁজা যায়।

চ্যাট ও অডিও কল

নম্বর না দিয়েই অ্যাপের ভেতরে কথা বলুন, রিঅ্যাক্ট দিন।

খাবারের অনুরোধ

কারও খাবার দরকার হলে অনুরোধ দিন — শুধু খাবার, কখনো টাকা নয়।

ধন্যবাদ ও রেটিং

খাবার পেয়ে ধন্যবাদ জানান। প্রোফাইলে দেখায় কতজনকে খাওয়ানো হলো।

বন্ধুর গল্প

খাবার ভাগের ছোট ছোট সুন্দর মুহূর্ত ছবিসহ শেয়ার করুন, অন্যরা উৎসাহ পাবে।

আপনার নিরাপত্তা আগে

খাবার ভাগ করতে গিয়ে নিজের তথ্য ঝুঁকিতে ফেলতে হবে না।

গোপনীয়তা

  • সঠিক ঠিকানা শুধু যিনি বুক করেছেন তিনি দেখেন; বাকিরা ~৫০০ মিটার দূরত্বের আন্দাজ দেখেন।
  • ফোন নম্বর দেওয়া ঐচ্ছিক।
  • ছবি আপলোডের আগে লোকেশন তথ্য মুছে ফেলা হয়।

সহজ ও ন্যায্য

  • বুকিং ৩০ মিনিট পর নিজে থেকে বাতিল হয়, যাতে খাবার আটকে না থাকে।
  • পিকআপ কোড দিয়ে নিশ্চিত হন সঠিক মানুষ নিয়েছেন।
  • ব্যাকআপ যায় আপনার নিজের Google Drive-এ।

সাধারণ প্রশ্ন

অ্যাপটা কি সত্যিই ফ্রি?

হ্যাঁ। খাবার দেওয়া-নেওয়া, চ্যাট, কল — সব ফ্রি। অ্যাপে কোনো টাকার লেনদেন হয় না।

কী ধরনের খাবার দেওয়া যায়?

রান্না করা খাবার, শুকনো খাবার, ফল, বেকারি বা পোষা প্রাণীর খাবার — যা ভালো আছে এবং খাওয়ার উপযোগী।

আমার ঠিকানা কি সবাই দেখবে?

না। সবাই শুধু আনুমানিক এলাকা দেখে। সঠিক ঠিকানা দেখেন কেবল যিনি বুক করেছেন।

iPhone-এ পাওয়া যাবে?

এখন শুধু Android। iPhone ভার্সন পরে আসবে, ইনশাআল্লাহ।

অ্যাকাউন্ট মুছতে চাইলে?

অ্যাপের প্রোফাইল থেকে এক চাপে মুছে ফেলা যায়, অথবা এখানে নিয়ম দেখুন।

আজই একজনকে খাওয়ান

আপনার বাড়তি খাবারই নিবারণ করতে পারে একজন অনাহারী ব্যক্তির আজকের রাতের ক্ষুধা।

Google Play থেকে নিন